• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে মৎস্যজীবী দলের শুভেচ্ছা

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১২:০৭
আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১২:০৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে মৎস্যজীবী দলের শুভেচ্ছা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।

শনিবার (২২ আগস্ট) সংগঠনের সদ্য সাবেক সদস্যসচিব আব্দুর রহিমের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে রুহুল কবির রিজভীর বাসভবনে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৎস্যজীবী দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সানি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, সাবেক কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন ও মাহবুব আলম সিকদার, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, মো. শাহাদত হোসেন, হেলাল উদ্দিন তালুকদার, আখতার হোসেন বাবু, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রামাণিক লিপ্টন চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন প্রমুখ নেতারা।