• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেম রিমান্ডে

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৪:৫১
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৪:৫১

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেম রিমান্ডে

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমকে’ পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানিকালে রাষ্ট্রপক্ষ রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে রিমান্ড বাতিল করে আসামির জামিন চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আবদুল হান্নান আসামিকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আরও পড়ুন
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সরাসরি জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেপ্তার, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর পরিপ্রেক্ষিতে আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা হয়।


প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে গিয়ে কারওয়ান বাজারের বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। সে সময় খালেদা জিয়ার গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় সিএসএফের নিরাপত্তাকর্মীসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন।

গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। পর দিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com