• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ড. আবদুল মঈন খানকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১১:৫৩
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১১:৫৩

ড. আবদুল মঈন খানকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ে গিয়ে ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে অধ্যাপক মামুন মাহমুদ মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তারা প্রায় এক ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাতে নারায়ণগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সরকারের কার্যক্রম ও জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলের সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও উভয়ের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় অধ্যাপক মামুন মাহমুদ ড. আবদুল মঈন খানের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তার সহযোগিতা প্রত্যাশা করেন।