জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংবিধান মেনেই শপথ নিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে, দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিবি ক্লজ। যখন শপথ নেওয়া হয়েছে, আমরা সাংবিধানিকভাবেই দিয়েছি।’
এর আগে, গতকাল সোমবার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?’

