• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:০৭
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:০৭

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে এ রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রদবদলের অংশ হিসেবে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পাশাপাশি পিবিআই ও সিআইডি, এপিবিএন এবং বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রেও কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে কয়েকজন কর্মকর্তার আগের বদলি ও পদায়নের আদেশ বাতিলের কথাও জানানো হয়েছে।