• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি কখনও জনগণের সঙ্গে প্রতারণা করেনি: রিজভী

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৩:৫৬
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৩:৫৬

বিএনপি কখনও জনগণের সঙ্গে প্রতারণা করেনি: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপি কখনও জনগণের সঙ্গে প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত দলের যৌথ সভা শেষে নয়া পল্টন কার্যালয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। দলটি কখনও জনগণের সঙ্গে প্রতারণা করেনি। জনগণের অঙ্গীকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়ংকর রুদ্ধশ্বাস থেকে মুক্তি পেয়েছে। নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা সমালোচনা উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে কাজ করায় প্রধানমন্ত্রী জনপ্রিয় হয়ে উঠছেন।’