• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:১৩

96666520

অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় মুখ, যার সাবলীল অভিনয়, রূপ সর্বদা নজর কাড়ে দর্শকের। বলা হচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা। কিন্তু মিষ্টি এই অভিনেত্রীর এখন চেহারায় বেশ বদল! নেপথ্যে অসুস্থতা। কী হয়েছে অভিনেত্রীর?

বছর কয়েক আগে শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মিমি। সিনেমার আইটেম সং ‘দুষ্টু কোকিল’-এ তার পারফর্ম্যান্স ছিল অনবদ্য। এপার বাংলায় দর্শকেরা এখন তাকে ডাকেন ‘দুষ্টু কোকিল’ বলেই। যদিও টালিউডের হিট সিনেমা ‘বোঝেনা সে বোঝেনা’ থেকে তার জনপ্রিয়তা।

কিন্তু সদ্য তার ছবি দেখে অনুরাগীরা যেন হকচকিয়েই গেলেন। যেন গাল ফুলে ঢোল! চট করে দেখলে অনেকেই চিনতে পারবে না। সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি প্রকাশ অভিনেত্রীর। বেডরেস্টে আছেন। সেখান থেকে তোলা ছবিতে ফুটে উঠল তার অসুস্থতা। ওষুধের পাতা, পায়ে আবার ব্যান্ডেজও।

অভিনেত্রী পোস্টে জানান, দাঁত তোলার কারণে গাল ফুলেছে; ঠোঁটে পড়েছে সেলাইয়ের কালশিটে দাগ। সেই সঙ্গে পায়ে মারাত্মক টানের সমস্যায় ভুগছেন বলেও জানান এই অভিনেত্রী।

965985552

অভিনেত্রী মিমির ইনস্টাগ্রাম পোস্ট

অভিনেত্রী লিখেছেন, ‘একটা দাঁত তোলা, ফোলা গাল আর সেলাই করা ঠোঁটে কালশিটে দাগ। সঙ্গে পায়ে টান, এলোমেলো চুল ও মেকআপহীন চেহারা।’

গ্ল্যামারাস লুকের বাইরে গিয়ে সম্পূর্ণ মেকআপহীন অসুস্থ রূপ ভক্তদের সামনে তুলে ধরাটাকেও ‘ফ্যাশন’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। লেখেন, ‘অনলাইনে পরিপাটি থাকাটাই হয়তো এখন এত সাধারণ যে নিজের আসল সত্তাটা দেখানোই সাহসিকতা হয়ে উঠেছে। তবে নিজের মতো সত্যি থাকাটাই কিন্তু এখন আসল ফ্যাশন!’

মিমির এমন পোস্ট দেখে সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com