• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৮:১৪
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৮:১৪

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের নির্ধারিত সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের আসন্ন তৃতীয় অধিবেশনের প্রস্তুতি, সরকারের বর্তমান নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের পর্যালোচনা এবং সমসাময়িক জাতীয় ও রাজনৈতিক কৌশল নির্ধারণী বিভিন্ন ইস্যুতে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

চলমান এই বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যগণ অংশ নিয়েছেন। বৈঠকে সংসদ অধিবেশন সুচারুভাবে পরিচালনা, বিরোধী দলের বিভিন্ন পদক্ষেপ মোকাবেলা এবং সরকারদলীয় সংসদীয় কৌশল চূড়ান্তকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।