• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সৌদি আরব থেকে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৪:০৬
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৪:০৬

সৌদি আরব থেকে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ

কূটনৈতিক প্রতিবেদক

ছবি: সংগৃহীত
সৌদি আরবের একটি সোফা কারখানায় গত ৯ আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

এ সময় বিমানবন্দরে নিহতদের স্বজনদের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ এলাকায় যান।

নওগাঁর আত্রাই উপজেলার যে ৭ জনের মহদেহ এসেছে তারা হলেন, উদনপৈ গ্রামের মো. ফরিদ, গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com