• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৭:০০
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৭:০০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। সোমবার (৩১ আগস্ট) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

বহুল প্রতীক্ষিত ‘পে স্কেল’ প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজবহুল প্রতীক্ষিত ‘পে স্কেল’ প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
এদিকে আজকে এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো নিয়ে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

আজ মন্ত্রিসভা অনুমোদন দিলে এরপর আইনি যাচাই শেষে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।