• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সস্ত্রীক বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৩:০৪
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৩:০৪

সস্ত্রীক বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড় প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে উত্তরাঞ্চলের ৫ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছেন তিনি।

পরে তিনি সস্ত্রীক বাংলাদেশের জিরো পয়েন্টে ঘুরে দেখেন।

এ সময় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে নিজের মোবাইল ফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে।

এ ছাড়াও সকালে তিনি মহানন্দা নদী পরিদর্শক করেন। এ সময় তার সঙ্গে স্ত্রী মিসেস ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য খাতে অনুদান, মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে৷

এর আগে গতকাল রবিবার বিকেলে তিনি তেঁতুলিয়ায় আসেন এবং জেলা পরিষদ ডাকবাংলোতে রাতযাপন করেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে ছিল বাড়তি প্রস্তুতি।