• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্থানীয় নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটের আশা ইউএনডিপির

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:২৩
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:২৩

স্থানীয় নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটের আশা ইউএনডিপির

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন, সরকার, সুশীল সমাজ ও দেশের নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্টিভেন রড্রিগেস জানান, নির্বাচন কমিশনের সঙ্গে তাদের অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশ্বের অন্যতম সফল ও বৃহৎ একটি নির্বাচন আয়োজনের জন্য তিনি শুরুতেই নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচন দেশের জন্য একটি নতুন মোড় তৈরি করেছে এবং নতুন ভবিষ্যতের পথ প্রশস্ত করেছে।

বৈঠকে ইউএনডিপি ও নির্বাচন কমিশনের মধ্যকার সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। নির্বাচন কমিশনকে সহায়তা করতে পেরে ইউএনডিপি গর্বিত বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই প্রতিনিধি।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তবে ইউএনডিপির পাশাপাশি অন্যান্য দাতা সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা নির্বাচন আয়োজনের কাজে সমর্থন দিয়েছে। ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কোও বিভিন্নভাবে এ কার্যক্রমে সহযোগিতা করেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্টিভেন রড্রিগেস। নির্বাচন কমিশন কখন এবং কোন ক্ষেত্রে ইউএনডিপির সহায়তা চাইবে, তা সম্পূর্ণ কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।

পি অত্যন্ত গর্বিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং দেশের সর্বোত্তম স্বার্থ রক্ষা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ক্ষেত্রে শুধু নির্বাচন কমিশন বা সরকারের ভূমিকা নয়, সুশীল সমাজ এবং দেশের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি।