• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৮:১২
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৮:১২

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়ে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। অর্থাৎ এরাই এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেবেন।

সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা প্রকাশের সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটারদের সর্বশেষ সংখ্যা ও লিঙ্গভিত্তিক বিভাজনের তথ্য তুলে ধরেন।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া হিজড়া ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন।

সোমবার নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। ভোটের দিন-তারিখ জানার সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের তা জানিয়ে দেওয়া হবে।