• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ফরিদপুর বিভাগ, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়ের জোরালো দাবি

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০

9633258

ফরিদপুর বিভাগ, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়ের জোরালো দাবি

ফরিদপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি করপোরেশন প্রতিষ্ঠা এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিন জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সভায় বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-৩ আসনের চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম বাবুল, রাজবাড়ী-২ আসনের হারুন অর রশিদ, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান, গোপালগঞ্জ-২ আসনের কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বক্তব্য দেন। ফরিদপুর ছাড়াও গোপালগঞ্জ ও রাজবাড়ীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

বক্তারা দ্রুত ফরিদপুরকে বিভাগ ঘোষণা, ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন এবং একটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) গঠনের দাবি জানান।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘আমাদের একটি বড় সমস্যা হচ্ছে নেতৃত্ব নিয়ে ঐক্যবদ্ধতার অভাব। কেন যেন মনে হয়, এ ঐক্যবদ্ধতার অভাবের কারণেই আমাদের উন্নয়নটা ওই আঙ্গিকে হচ্ছে না।’

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, ‘ফরিদপুর অনেক পুরোনো জেলা। আমরা বৃহত্তর ফরিদপুরের সন্তান। ফরিদপুর আমাদের মা। কিন্তু আজ এ শহরে ঢুকেই আমার মনে হলো, ৫০ বছর আগের একটি শহরে এসেছি। এই ফরিদপুরকে আমরা বদলে দেব। বৃহত্তর ফরিদপুরকে মডেল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করব।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com