• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিএনপিকে যারা শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে: দুলু

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪

বিএনপিকে যারা শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে: দুলু

বিএনপিকে যারা শেষ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে: দুলু

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিএনপিকে শেষ করে দেওয়া এবং ভেঙে টুকরো টুকরো করার চক্রান্ত হয়েছে। ইতিহাস সাক্ষী—যারাই বিএনপিকে শেষ করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের উপশহর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর বিএনপিকে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড করতে দেয়নি। বিনা কারণে প্রতিটি কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের হত্যা, গুম ও খুন থেকে একজন সাধারণ বিএনপি কর্মীও রেহাই পায়নি।

তিনি বলেন, আজ সেই আওয়ামী লীগের বাংলার মাটিতে জায়গা হয়নি। সারা দেশের নেতারা ভারতে পালিয়ে গেছে। কেউ আশ্রয় নিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকায়। আর স্থানীয় নেতাকর্মীরা ১৭ বছরের কুকর্মের জন্য ভয়ে এলাকায় আসতে না পেরে বিভিন্ন বড় শহরে গোপনে বসবাস করছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে দুলু বলেন, যে কোনো সময় সুযোগ পেলেই তারা দেশকে অশান্ত করতে এবং দেশের মানুষের শান্তি নষ্ট করতে নাশকতা করতে পারে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের কোথাও মাথাচাড়া দিয়ে উঠলে শক্ত হাতে সঙ্গে সঙ্গে প্রতিহত করতে হবে।

দুলু আরও বলেন, ৪৮ বছর আগে আজকের দিনে রমনার বটমূলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে দেশে মুক্ত গণমাধ্যম ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। দেশের মানুষ তাকে ভোট দিয়ে তিনবার দেশ পরিচালনার দায়িত্ব দেন। তিনি বিশ্বে আপসহীন ও সফল প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পান।

তিনি বলেন, তার মৃত্যুর পর তার সন্তান তারেক রহমান এখন বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রধানমন্ত্রী। সুন্দর বাংলাদেশ গঠনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। সব সংকট কাটিয়ে দেশ তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

সমাবেশে নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

এ ছাড়া বক্তব্য দেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় নেতারা।

পরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com