• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শাহজালালে ৯ কেজি সোনার বার জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৭

শাহজালালে ৯ কেজি সোনার বার জব্দ

শাহজালালে ৯ কেজি সোনার বার জব্দ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি সোনার বার জব্দ করা হয়েছে। বুধবার রাতে মালিকহীন অবস্থায় ৮০টি সোনার বারের ওই চালান জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান হচ্ছে। তারা বিমানে তল্লাশি চালাতে গিয়ে সেটি যাত্রীবিহীন অবস্থায় পান। পরে তল্লাশি চালিয়ে ১৯-এ সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়।City & Local Guides

এসব সোনার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আ/আ