• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৬
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে তাদের সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে জাতীয় সংসদ ভবনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি।