• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নিজ বাসায় গুলিবিদ্ধ নারী, অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করল র‌্যাব

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৬
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৬

নিজ বাসায় গুলিবিদ্ধ নারী, অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করল র‌্যাব

নিজ বাসায় গুলিবিদ্ধ নারী, অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করল র‌্যাব

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

তবে আসামিদের নাম-পরিচয় জানায়নি সংস্থাটি।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৪ থেকে পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

এ ঘটনয় বিস্তারিত তথ্য আজ রবিবার বিকেলে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করবেন র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
আরো পড়ুন
১৬ বছরে ৩৮৭৬ ফাঁসির রায়, কার্যকর হয়নি ৯৮ শতাংশ
১৬ বছরে ৩৮৭৬ ফাঁসির রায়, কার্যকর হয়নি ৯৮ শতাংশ

এর আগে গতকাল শনিবার রাতে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামের এক নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

বর্তমানে দারুসসালাম মাতব্বর বাড়ির সামনে আমিনুল ডাক্তারের বাসায় পরিবারসহ ভাড়া থাকেন।
আহতের ছেলে ইয়াছিন জানিয়েছে, তার মা বাসায় বসে টিভি দেখতে ছিলেন। হঠাৎ কে বা কারা জানালা দিয়ে তার মাকে গুলি করে। এতে গুলি তার মা জেসমিনের ডান হাতে বিদ্ধ হয়।
আ/আ