• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বাড্ডায় ফার্নিচারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫

বাড্ডায় ফার্নিচারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

বাড্ডায় ফার্নিচারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৮টা ৫৫ মিনিটে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আরো দুটি ইউনিট রওনা হয়েছিল। ওই দুই ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছানেোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।
আ/আ