• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধার্থে রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:১২
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:১২

সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধার্থে রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধার্থে রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে। গতকাল শনিবার সকালে এই আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, পিএসসি সচিবালয়ের সচিব ফজলুর রহমান, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
অষ্টম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা: যে ৮ পরামর্শ অনুসরণ করতে পারেন
৬ ঘণ্টা আগে
অষ্টম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা: যে ৮ পরামর্শ অনুসরণ করতে পারেন
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ রোববার পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করবেন।
আ/আ