• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে মধ্যরাতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা গ্রে ফ তা র

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৫
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৫

সিলেটে মধ্যরাতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা গ্রে ফ তা র

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রিকাবীবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা এস. এইচ. উবায়েদ। বাকী দুইজনের নাম ও পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রিকাবীবাজার এলাকায় নূরী রেষ্টুরেন্টে সামনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কোতোয়ালী থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির। তিনি সিলেটভিউকে বলেন, ‘আমরা ৩ জনকে গ্রেফতার করেছি। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’মানচিত্র ডাউনলোড করুন