• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৯
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৯

ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত

ইতালির ভেনিসে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বাঁধন জানান, প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা তাকে হেনস্তা করেছেন।

ফেসবুক লাইভে তিনি অভিযোগ করে বলেন, ‘‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’’

বাঁধন বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাইযোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘‘তারা আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল।’’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি বলব, আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেন নাই। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’

লাইভের পর বাঁধন নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার ওপর হামলার চিত্র ধরা পড়েছে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার বিশ্ব প্রিমিয়ারে অংশ নিতে অভিনেত্রী বাঁধন বর্তমানে ইতালি অবস্থান করছেন।