• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মতামত

একজন সায়েক এম রহমান

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩২
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩২

একজন সায়েক এম রহমান

সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান বিশিষ্ট লেখক কলামিস্ট উপদেষ্টার সম্পাদক শীর্ষ খবর ডটকম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সহ-সভাপতি জনাব সায়েক এম রহমান ভাই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণের বাক স্বাধীনতা,গণতন্ত্র পুনরুদ্ধার আইনের সুশাসন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং সরকারের অন্যায়ের বিরুদ্ধে দেশ প্রেমিক জনতার পক্ষে বিভিন্ন পত্রিকায় লেখালেখি সহ বিভিন্ন বই প্রকাশ করতে থাকেন তখনই স্বৈরাচারের রোশনালে পরার কারণে দীর্ঘ ১২ টি বছর উনি দেশে আসতে পারেনি। এবং শুধু ১২ টি বছর লন্ডনে জীবন কাটানোর পাশাপাশি বাংলাদেশে স্বৈরাচার সরকারের গুম, খুন বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে যখন কোন নিউজ মিডিয়া প্রকাশ করার সাহস পেত না তখন শীর্ষ খবর ফ্যাসিস্ট সরকার বিরোধী সকল অন্যায় অত্যাচার এবং বিরোধী রাজনীতি দলের উপর নির্মম নির্যাতনের কাহিনী একনাগারে ১৪-১৫ বছর একাধারে প্রকাশ করেছিল তা দেশের প্রতিটি মানুষ জানে । শীর্ষ খবর পত্রিকাটি সম্পাদক ছিলেন ডাক্তার আব্দুল আজিজ এবং উপদেষ্টা সম্পাদক ছিলেন সায়েক এম রহমান। ফ্যাসিস্ট সরকার যখন তারেক রহমানের সকল বক্তব্য প্রিন্ট মিডিয়াতে প্রচার নিষিদ্ধ করেছিল তখন একমাত্র এই শীর্ষ খবরই বিএনপি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল বক্তব্য দেশের সকল জনগণ সহ সারা বিশ্ববাসীকে জানাতে সাহসী ভূমিকা পালন করে এবং দেশ ও দলের সকল খবরা খবর এই পত্রিকাটি প্রচার করার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে এক কাতারে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেছিল।
প্রিয় সায়েক এম রহমান ভাইয়ের সাথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমার সম্পর্ক । ভাইয়া কখনো নিজেকে জনসম্মুখে কোন ধরনের ফোকাস পাওয়ার জন্য উন্মুখ ছিল না। প্রিয় সায়েক ভাইয়ের প্রতিটি লেখার মাধ্যমে সত্যি আমরা একটি সোনালী ভোরের প্রত্যাশা হাতছানি দেখতে পেতাম। এবং আন্দোলন সংগ্রামে আমাদের মত যুবসমাজ অনেক উজ্জীবিত হতাম।এছাড়াও প্রতিনিয়ত ভাইয়া ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদেরকে সব সময় মানসিক , অর্থনৈতিক সহ আমাদের মনবল উজ্জীবিত করতে উৎসাহিত করেছিলেন। প্রিয় সায়েক ভাই সত্যিই কখনো দলের জন্য কতটা অবদান রেখেছে তা নিজ মুখে কখনোই প্রকাশ করতে চাইতো না। এবং নিজেও কোন দলের কোন পদ পদবীতে ছিলেন না, যখন কিনা দল এবং দেশে মানুষের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কলম ধরার তেমন কেউ ছিল না তখন সায়েক এম রহমান ভাই প্রতিনিয়ত উনি কলম চালিয়ে গিয়েছেন। উনার লেখা বই গুলোর মধ্যে “অবরুদ্ধ বাংলাদেশ ” “একটি ভোরের প্রত্যাশা” সহ ওনার লিখা অসংখ্য বই দেশপ্রেমিক ও গণতন্ত্র কামি
জনতাকে ২৪ জুলাই – আগস্ট বিপ্লবে উজ্জীবিত করেছিল।
ফ্যাসিস মুক্ত বর্তমান একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সায়েক এম রহমান ভাইয়ের মত জাতীয়তাবাদী আদর্শের একজন সত্যিকারের দেশপ্রেমিক জ্ঞানীগুণী মানুষকে দেশ ও দেশের জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে 🇧🇩দেশ পরিচালনার অংশীদারিত্বে সুযোগ দেওয়া অতীব জরুরী।
আজকে প্রিয় সায়েক এম রহমান ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আমি তৃণমূলের একজন কর্মী হয়ে আমার অনুভূতিগুলো প্রকাশ করলাম! এর আগে এমন করে আর কখনো এই সত্যিকারের দেশ প্রেমিক সায়েক এম রহমান ভাইয়ের মত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে আমার লেখা হয়নি।
শুভ কামনায়:–
প্রকৌশলী মোঃ জাহিদুল আলম (ভিপি জাহিদ)
সাবেক ভিপি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট।
যুগ্ম আহ্বায়ক,
ফেনী পৌর বিএনপি।
প্রতিষ্ঠাতা আহ্বায়ক,
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফেনী জেলা।