• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গাজীপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫

গাজীপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপনের অভিযোগে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে মিছিলটি মহানগর পুলিশের হেডকোয়ার্টারের সামনে থেকে শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষায় মন্তব্য করা হয়েছে। পরবর্তীতে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের তদন্তে ওই বিলের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তারা।


এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার বন্ধের দাবি জানান নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com