• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩২
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩২

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেদী হাসানকে সাতক্ষীরায়, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে ও মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলে, কটিয়াদী সার্কেলের এএসপি মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের এএসপি তানজিনা চৌধুরীকে সিআইডিতে, র‍্যাবের এএসপি এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে, গাইবান্ধা বি সার্কেলের এএসপি শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলে ও বরিশাল গৌরনদী সার্কেলের এএসপি আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com