• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪২
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪২

9666658741

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১০০২ শিশু মারা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০২ শিশু। আর হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ২টি শিশু মারা গেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ৬৯ শিশু, আর উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১১৯। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪ শিশু, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে ৯৬৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০, আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ রোগী, যাদের মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com