• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ডলার গ্রেফতার

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ডলার গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ডলার গ্রেফতার

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’ নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নবীনগর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নবীনগর থানা পুলিশ।

রাশেদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাশেদুল হাসানকে একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী। তিনি জানান, এ বি এম রাশেদুল হাসানকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার (৯ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

আ/আ