• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৩
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৩

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি দাফতরিক কাজ শুরু করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

এর আগে গত ১৬ জুন তাকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই নিয়োগ হবে অবৈতনিক। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে। তবে সরকার ইচ্ছা করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনিও যেকোনও সময় পদত্যাগ করতে পারবেন।

উল্লেখ্য, নিয়োগের সময় তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন। দীর্ঘ প্রায় পাঁচ মাস পর গত ২ সেপ্টেম্বর স্বামীকে নিয়ে দেশে ফেরেন আফরোজা আব্বাস।