• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০২
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০২

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি এই পদে যোগ দেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) সহধর্মিণী। গত ১৬ জুন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে অবৈতনিকভাবে এই পদে নিয়োগ দেয়। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে। আরও পড়ুন জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই: আফরোজা আব্বাস জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই: আফরোজা আব্বাস তবে সরকার ইচ্ছা করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনিও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা নারীর ক্ষমতায়নে কাজ করে।

আ/আ