শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ইরান সংঘাত যেভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ‘অনুশোচনা’ শব্দটিতে বিশ্বাস করি না।
তিনি বলেন, আপনি হয়তো সামান্য আত্মমূল্যায়ন করতে পারেন, তবে যদি আমাকে এটি আবার করতে হয়, তবে আমি ঠিক যেভাবে করেছি, সেভাবেই করব। আমি তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে শুরু করা যুদ্ধে ইরানের পারমাণবিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেনি। তবে ট্রাম্প দাবি করেছেন যে, আগের বছর মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল।
ট্রাম্প পুনরায় দাবি করেন যে, মধ্যবর্তী নির্বাচনের পরপরই অথবা তার আগেই এই যুদ্ধের অবসান ঘটবে।
আ/আ

