• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তথ্যপ্রযুক্তি

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৬
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৬

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় ধরণের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হতে যাচ্ছে। পূর্বঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও অ্যান্ড্রয়েড ৫.১ ভার্সনে চালিত ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

ফলে যেসব ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ রয়েছে এবং সেগুলোকে পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট করার সুযোগ নেই, সেসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো বা পরবর্তী সংস্করণ প্রয়োজন। অর্থাৎ ফোনটি যদি অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১-এ আটকে থাকে এবং সেটিকে অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণে আপডেট করার সুযোগ না থাকে, তাহলে ওই ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না।

এই পরিবর্তনের ফলে মূলত দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো স্মার্টফোনগুলোর ওপর প্রভাব পড়বে। যেসব ফোন নির্মাতা প্রতিষ্ঠান আর সফটওয়্যার আপডেট দেয় না, সেসব ডিভাইসে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি।

হোয়াটসঅ্যাপ চালু রাখতে যা করবেন
প্রথমে ফোনে বর্তমানে কোন অ্যান্ড্রয়েড সংস্করণ রয়েছে তা দেখে নিতে হবে। যদি সেটি অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ হয়, তাহলে ফোনটির জন্য কোনো সফটওয়্যার আপডেট এসেছে কিনা তা পরীক্ষা করতে হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণে আপডেট করা গেলে সফটওয়্যার আপডেটের পর হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া সম্ভব হবে। তবে ফোনটির জন্য নতুন কোনো আপডেট না থাকলে অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণ সমর্থন করে—এমন নতুন ডিভাইসে পরিবর্তন করতে হবে।
এই নিয়ম শুধু সাধারণ হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নয়, হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য।

যে কারণে পুরোনো অ্যান্ড্রয়েডের সাপোর্ট বন্ধ
হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার ও নিরাপত্তাব্যবস্থা যুক্ত করে। একটি অ্যাপকে একই সঙ্গে অনেক পুরোনো ও নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে কার্যকর রাখতে হলে নতুন ফিচার তৈরি এবং সেগুলোর সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com