• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৪
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৪

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মিঠু নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। একই দিনে বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে আবু হুরাইবা আজমীর নামের মাদ্রাসা শিক্ষার্থী এক হাত ও পা হারিয়েছেন।

নিহত মিঠু বৃহস্পতিবার বিকালে খিলগাঁও রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে (ওসেক) ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী জানান, আশপাশের লোকজনের বরাতে জানা গেছে নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততা ছিল তার। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার সকালে বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী আজমীরের বাম হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজমীর নরসিংদীর বেলাবোর ওয়ারী গ্রামের আলামিনের ছেলে। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আজমীর জানান, কমলাপুর থেকে চট্টলা এক্সপ্রেসে চড়ে সে বাড়ি ফিরছিল। ট্রেনটি বিমানবন্দর এলাকায় পৌঁছালে ট্রেনের ভেতরে এক যুবক জোরপূর্বক তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। সে বাধা দিতে গেলে ওই যুবক তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুব জানান, ছেলেটির সঙ্গে আরও কয়েকজন কিশোর ছিল, যারা ট্রেনের ছাদে ছিল। সে ছাদ থেকে পড়েছে নাকি ভেতর থেকে কেই তাকে ফেলে দিয়েছে সে বিষয়ে আমরা নিশ্চিত নই।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com