ভোলা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ভোলায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: খবরের কাগজ
আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের সবাই পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শেখ হাসিনা, বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের ইমামের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলোনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে ৬৮৭ জন পুলিশ কর্মকর্তা। গত ১৭ বছর পুলিশ অত্যাচারী ছিল। সারাদেশে কী অত্যাচার নিপীড়ন করেছে তারা। আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য ও নিজেদের দুই পয়সা বানাবার জন্য। পুলিশের এক আইজিপি কাহিনী কিছুদিন আগে আপনারা দেখছেন। তার নাম বেনজীর আহমেদ। সে কত বড় চোর। বাংলাদেশের জায়গা জমির একটা বিরাট অংশ সে নিজের স্ত্রী, পুত্র ও কন্যার নামে লিখে নিয়েছে। বনাঞ্চল নিজের দখলে নিয়ে নিয়েছে। কত যে বাড়ি ঘর, তার আছে সীমাহীন।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের দেশে মাদক ছড়িয়ে। দেশে আগে মাদক ছিলো না। দখলবাজি ও চাঁদাবাজি ছিল না।’
তিনি আরও বলেন, ‘পবিত্র ধর্মগ্রন্থে বলেছেন যে, সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘনকারীর শাস্তি ভয়াবহ। তো তারা সীমালঙ্ঘন করেছে। যারা ধরা পড়ছে তো পড়ছে, আর যারা পালিয়ে যেতে পারছে তো গেছে। তারা মনে করছে এইভাবেই জীবন কাটবে। তাদের ইহকালেও তাদের জন্য শাস্তি আছে, পরকালেও আল্লাহ ওই পাপিষ্ঠদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদার প্রমুখ।

