• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

‘জীবনে কেউ যে প্রশ্ন করেনি’, শুনে জবাবে যা বললে ঐশ্বরিয়া

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯

‘জীবনে কেউ যে প্রশ্ন করেনি’, শুনে জবাবে যা বললে ঐশ্বরিয়া

‘জীবনে কেউ যে প্রশ্ন করেনি’, শুনে জবাবে যা বললে ঐশ্বরিয়া

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর ইরোডে নতুন সিনেমার শুটিংয়ের সময় ভিন্ন এক সাংস্কৃতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। সেখানে স্থানীয় কয়েকজন তার কাছে জাত ও গোত্র সম্পর্কে জানতে চাওয়ায় বিস্মিত হয়েছেন তিনি। এ ধরনের প্রশ্নের সঙ্গে আগে কখনো পরিচিত ছিলেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ঐশ্বরিয়া জানান, সিনেমাটির একটি অংশের শুটিং হয়েছে ১৯৯৬ সালের সময়কে কেন্দ্র করে। ওই সময়ের পরিবেশ ফুটিয়ে তুলতে গিয়ে জায়গাটিকে তার কাছে অন্য এক যুগের মতো মনে হয়েছে।

ঐশ্বরিয়া বলেন, এটি ছিল খুবই ভিন্ন একটি জীবন। আমরা ১৯৯৬ সালের সময়কে কেন্দ্র করে একটি অংশের শুটিং করছিলাম। আমি বারবার পরিচালককে জিজ্ঞেস করছিলাম, মানুষ কি এটিকে অন্য কোনো যুগের ঘটনা মনে করবে? জায়গাটি খুব পুরোনো মনে হচ্ছিল। সেখানকার সংস্কৃতিও ছিল একেবারেই আলাদা।

গ্রামবাসীদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, সেখানে দৈনন্দিন সামাজিক যোগাযোগের ক্ষেত্রে জাত নিয়ে সচেতনতার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন,‘সেখানকার মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন আমার গোত্র কী। এতে মালয়ালিদের প্রতি আমার নতুন করে কৃতজ্ঞতা তৈরি হয়েছে, কারণ জীবনে কেউ আমাকে কখনো এমন প্রশ্ন করেনি। আমি নিজেই জানি না আমার গোত্র কী।

ঐশ্বরিয়া বলেন, জাত নিয়ে এ ধরনের প্রশ্নের সঙ্গে তিনি অভ্যস্ত নন। তিনি বলেন, এতে আপনার কী আসে যায়? বিষয়টি আমার জন্য কঠিন ছিল।

তিরুবনন্তপুরমের চিকিৎসক থেকে অভিনেত্রী হয়ে ওঠা ঐশ্বরিয়া লক্ষ্মী ২০১৭ সালে অভিনয়ে অভিষেক করেন। একই বছর ‘মায়ানাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বরথান’, ‘কানেকানে’ , ‘আম্মু’, ‘কুমারী’, ‘পন্নিয়ান সেলভান, ‘পন্নিয়ান সেলভান ২’, ‘গাট্টা’, ‘কুস্তি’, ‘মামান’, ‘হ্যালো’, ‘মাম্মি’।

বর্তমানে ‘আশা’ সিনেমায় দেখা যাচ্ছে ঐশ্বরিয়া লক্ষ্মীকে। রহস্য-থ্রিলার ঘরানার সিনেমাটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উর্বশী, জোজু জর্জ ও বিজয়ারাঘবন।

আ/আ