• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ, লাগবে না আবেদন ফি

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭

বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ, লাগবে না আবেদন ফি

বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ, লাগবে না আবেদন ফি

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক নজরে বাংলাদেশ রেলওয়ের নিয়োগ

পদের নাম: প্যানেল আইনজীবী

পদসংখ্যা: ২২ জন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বয়সসীমা: ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ২টা পর্যন্ত

আবেদন ফি: নেই

গুরুত্বপূর্ণ শর্ত: বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং-৪০১), ঢাকা।

আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com