• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শার্শায় যুবদল নেতা শহিদকে পদ থেকে অব্যাহতি দেওয়ায় বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৩
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৩

শার্শায় যুবদল নেতা শহিদকে পদ থেকে অব্যাহতি দেওয়ায় বিক্ষোভ

বেনাপোল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদকে পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।

এ সময় উপজেলা পরিষদের সামনে এক ঘণ্টা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসুচি পালন করেন তারা।

অবস্থান কর্মসুচি শেষে যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় তারা অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে জেলা যুবদলের নেতাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম শহিদকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা নেতাকে এভাবে অব্যাহতি দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারা অবিলম্বে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে পদে বহালের দাবি জানান।

দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা।