• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সত্যিই কি ডিসেম্বরে বিয়ে করছেনঅভিনেত্রী মিমি চক্রবর্তী?

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫২
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫২

সত্যিই কি ডিসেম্বরে বিয়ে করছেনঅভিনেত্রী মিমি চক্রবর্তী?

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
কলকাতার তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের কৌতূহল—কবে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? বিয়ে বা সংসার নিয়ে একাধিকবার নিজের কথাও জানিয়েছেন এই নায়িকা। এবার মিমির বিয়ের খবর ছড়িয়ে পড়েছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পরিকল্পনা করেছেন মিমি। ভেন্যু হিসেবে আপাতত কালিম্পংয়ের নামই শোনা যাচ্ছে। তবে বিয়ের খবরের পাশাপাশি সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে মিমির জীবনসঙ্গীকে ঘিরে। কে সেই ব্যক্তি, যাকে বেছে নিয়েছেন সুন্দরী এই অভিনেত্রী?
এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এসেছে হবু স্বামীর সঙ্গে মিমির একটি ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পূজার সময় বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার মাঝেই সিদ্ধার্থের সঙ্গে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি দেখা গেছে। সূত্রের দাবি, মিমির হবু জীবনসঙ্গী চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। যদিও বিয়ে নিয়ে এখন পর্যন্ত মিমি কিংবা সিদ্ধার্থ—কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
তবে ঘনিষ্ঠ মহল জানিয়েছে, পূজার আবহেই নাকি দুজনের সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে। শুধু সম্পর্কের খবরই নয়, বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই।
সূত্রের দাবি, বিয়ের কেনাকাটা থেকে শুরু করে নিমন্ত্রণপত্র বিলি—সবই চলছে। এবার সত্যিই কি ডিসেম্বরেই নতুন জীবনে পা রাখতে চলেছেন মিমি, সেই প্রশ্নই ঘুরছে টলিপাড়ায়।
উল্লেখ্য, জলপাইগুড়ির মেয়ে মিমি অভিনয়ে আসার আগে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। পরে ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন এই নায়িকা। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত তিনি। পূজায় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন একটি ছবির শুটিং শুরু করবেন তিনি।