• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৯
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৯

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ পাওয়া চট্টগ্রাম অঞ্চলের চাকরিচ্যুত কর্মকর্তাররা মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

অন্যদিকে একই স্থানে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে কয়েকশো গ্রাহক ‘এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র’ লেখা ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সকাল ৯টা থেকে উভয় পক্ষ অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে চলে যান।

চাকরিচ্যুত কর্মীদের একজন বলেন, চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

আ/আ