• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেফতার আরও ৪০

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৮
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৮

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেফতার আরও ৪০

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেফতার আরও ৪০

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরো ৪০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে রোববার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘মিছিলে অংশগ্রহণকারী’ ৪০ জনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

তবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি বার্তায়। এর আগে শনিবার মিছিলে ‘সরাসরি অংশগ্রহণকারী’ ৩২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ। এর ফলে গুলশানের ওই মিছিলের পরে সর্বমোট ৭২ জনকে গ্রেফতার করা হল।

মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর-১৬) হয়।

এদিকে ২৪ জনকে শনিবার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন। বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

আ/আ