• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৬
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৬

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আগামী ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ওই দিন দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপ্রত্যাশীরা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলন করা মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ড তথা জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান রিজভী। বিশেষ করে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে বিএনপি।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি প্রচারপত্র ঢাকাসহ সারা দেশে বিতরণ করা হবে।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের পাশাপাশি রেডিও ও টেলিভিশনে সচেতনতামূলক কার্যক্রম প্রচার করা হবে। স্কুল, মাদ্রাসা ও হাটবাজারে আবর্জনা রাখার জন্য বিনের ব্যবস্থা করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

রিজভী জানান, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় যেসব উদ্যোগ নেওয়া দরকার, বিএনপির পক্ষ থেকে সেসব উদ্যোগ নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com