• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৪
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ৯৫, মিরপুর বিভাগ ২০৩, গুলশান বিভাগ ৫৫, উত্তরা বিভাগ ৪৯ ও গোয়েন্দা বিভাগ ১২ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ১টি ইয়ারগান, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি গুলির খোসা, ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ১টি সাদা বোতলের অ্যালকোহল, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ৪টি চাকু, ২টি স্টিলের ব্লেড, ১টি চাপাতি ও ১ লাখ ৮ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আ/আ