• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৭
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৭

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।

তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।

সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন ঘিরে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে এসএসএফ। পাশাপাশি পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণ এবং সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

তবে তারিখ পেছানো হলেও নেতাকর্মীদের উৎসাহের কমতি নেই বলে দাবি স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর। তিনি বলেন, ১ অক্টোবর ঐতিহাসিক সমাবেশ হবে।

আ/আ