• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

টঙ্গীতে মাদকসহ পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতারের পর ছিনতাই হয়েছে। মাদক কারবারিরা পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাইয়ের সময় এক কনস্টেবল আহত হন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতার করে। এরপর টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে আসার সময় মাদক কারবারিরা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। এই সুযোগে আসামি হাতকড়াসহ ছিনতাই হয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর বৃষ্টির মতো ছুঁড়ে আসামি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। বর্তমানে ছিনতাই হওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

আ/আ