• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫১
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছিল।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া যায়।

আ/আ