• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শিল্প মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, এসএসসি পাশেই আবেদন

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৪
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৪

শিল্প মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, এসএসসি পাশেই আবেদন

শিল্প মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, এসএসসি পাশেই আবেদন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে এই জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩): ১টি
উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ১টি
হিসাব সহকারী (গ্রেড-১৪): ১টি
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ২টি
অফিস সহায়ক (গ্রেড-২০): ২টি
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য:

আবেদন শুরু: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন পদ্ধতি: অনলাইনে।
চাকরির ধরন: অস্থায়ী।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: ঢাকা।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ৩০০ গুণিতক ৩০০ সাইজের ছবি এবং ৩০০ গুণিতক ৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আ/আ