• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৩
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. মিল্লাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. মিল্লাত হোসেন (৩৬) দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের জিয়াউল হকের ছেলে ও দর্শনা সরকারি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি।

দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দর্শনা থানার সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। বিকালে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

আ/আ