শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সাতক্ষীরার বাটকেখালিতে পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো- বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণীর ছাত্র লাবিব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসাথে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়ালেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর ১টার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় এক ব্যক্তি। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক পানিতে নেমে হাতড়ে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক এ ঘটনায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আ/আ

