• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কসবায় ‘ফ্রি ফায়ার’ নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০

কসবায় ‘ফ্রি ফায়ার’ নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

কসবায় ‘ফ্রি ফায়ার’ নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আছকিনা গ্রামে প্রাইভেট পড়ার সময় গিয়াসউদ্দিন নামে এক শিক্ষকের বাসায় এ ঘটনা ঘটে। এ সময় চাকু-ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছে।

আহতরা হলো—কসবা পৌর স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আজিজ ও এনামুল (১৫) এবং আছকিনা কুল্লাবাড়ী বেসরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাজমুল ও সামির (১৪)।

স্থানীয় ও সংশ্লিষ্টরা জানান, ফ্রি ফায়ার গেম-সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে চাকু-ছুরিসহ ধারালো অস্ত্র নিয়ে তারা পরস্পরের ওপর হামলা চালায় বলে জানা গেছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতিক আকরাম জানান, আহত চার শিক্ষার্থীকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার বিষয়ে কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে তিনি এখনো অবগত নন।

আ/আ