• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

পাকিস্তান এক লাফে ৬ রুপি বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫

পাকিস্তান এক লাফে ৬ রুপি বাড়ল জ্বালানি তেলের দাম

পাকিস্তান এক লাফে ৬ রুপি বাড়ল জ্বালানি তেলের দাম

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

পাকিস্তানে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম বাড়িয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে পেট্রোলিয়াম ডিভিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাই-স্পিড ডিজেলের দাম প্রতি লিটারে ৬.১০ রুপি বেড়ে ৪০৩.৩২ রুপি থেকে ৪০৯.৪২ রুপি করা হয়েছে।

অন্যদিকে, পেট্রোলের দাম প্রতি লিটারে ৪.৪২ রুপি বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৭৫.৮২ রুপি থেকে বেড়ে ৩৮০.২৪ রুপি হয়েছে।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের বিভিন্ন পরিবর্তন বিবেচনায় নিয়ে পেট্রোলিয়াম পণ্যের মূল্য নির্ধারণের নিয়ম অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্লাটস-এর আন্তর্জাতিক দর, প্রিমিয়াম ও অন্যান্য আনুষঙ্গিক খরচের পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দাম ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়ে নতুন দাম নির্ধারণ না করা পর্যন্ত বহাল থাকবে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com