শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যে স্ত্রীকে অচেতন করে ২০ বছর ধরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি আদালতে তার বিরুদ্ধে আনা ৬০টি অপরাধ স্বীকার করেছেন। স্ত্রীর আইনগতভাবে পরিচয় গোপন রাখার অধিকার রক্ষায় ওই স্বামীর নাম প্রকাশ করা হয়নি। এর আগে ম্যানচেস্টারের মিনশাল স্ট্রিট ক্রাউন কোর্টে তিনি ধর্ষণসহ কয়েকটি অভিযোগ স্বীকার করেছিলেন।
ষাটের কোঠায় থাকা ওই ব্যক্তি একপর্যায়ে একাধিক অভিযোগের জবাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। ধর্ষণ, যৌন নির্যাতনের উদ্দেশ্যে অনুপ্রবেশ, অচেতন বা অসুস্থ করার উদ্দেশ্যে কোনো পদার্থ প্রয়োগসহ একাধিক গুরুতর অভিযোগে তিনি বারবার ‘দোষী’ বলে স্বীকার করেন। একপর্যায়ে বিচারক তাকে কাঠগড়ায় বসে পড়ারও পরামর্শ দেন।
একই নারীর বিরুদ্ধে একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগে আরও ১২ জন পুরুষ বিচারের মুখোমুখি হয়েছেন। তারাও এসব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার বাসিন্দা ওই স্বামীর স্বীকার করা অভিযোগগুলোর বিষয়ে মামলার বিচার শেষ হলে তার সাজা ঘোষণা করা হবে।
ওই নারীর সঙ্গে কয়েক দশক ধরে বিবাহিত থাকা স্বামীর অপরাধের সময়কাল ২০০৪ সাল থেকে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলে। অন্যদিকে, বাকি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সময়কাল ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত। মামলাটির বিচার আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে।
আ/আ

